
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর ॥ সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সফল ব্যবসায়ী আবদুল মোমেনসহ ২২ জনকে জননেত্রী শেখ হাসিনা সম্মাননা স্মারক প্রদান করেছেন বঙ্গবন্ধু পেশাজীবী কেন্দ্রীয় পরিষদ।

জননেত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু পেশাজীবী কেন্দ্রীয় পরিষদের আয়োজনে শনিবার সকালে জাতীয় প্রেসক্লাব দ্বিতীয় তলা হলরুমে আয়োজিত জনগণের কল্যাণে শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা ও জননেত্রী শেখ হাসিনা সম্মাননা’১৯ প্রদান করা হয়। সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় বিশিষ্ট সফল ব্যবসায়ী ও টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবদুল মোমেনের হাতে সম্মাননা প্রদান করেন, সাংসদ খালেদা খানম।
অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনটির সভাপতি মোঃ জহির উদ্দিন মবুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. আল মাহমুদ পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রাশিদ আসকারী, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহ্,
বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি হারুন-অর-রশিদ হাওলাদার কেন্দ্রীয় কৃষকলীগের সাধারণ সম্পাদক এড. খোন্দকার শামসুল হক রেজা, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মোঃ কায়সার হামিদ প্রমুখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, আব্দুল মোমেন ইতিপূর্বেও বিভিন্ন সমাজে বিশেষ অবদান রাখায় বিভিন্ন সংগঠন থেকে ৫বার সম্মাননা পেয়েছেন।




