
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮:

সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে জুয়া খেলার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৮ জুয়াড়িকে অর্থদ- করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড করেন।
জানা যায়, বুধবার রাতে উপজেলার ছোট মৌশা বাজার এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৩ হাজার টাকাসহ উপজেলার বংকী এলাকার সাঈদ আলীর ছেলে নয়ন মিয়া, একই এলাকার করম আলীর ছেলে আব্দুর রহমান এবং ছোট মৌশা এলাকার লাল মামুদের ছেলে সাহেদুল ইসলাম, একই এলাকার শ্রী খুশিমন সরকারের ছেলে জয়দেব সরকার, আবুল হোসেনের ছেলে লালন মিয়া, শাহ আলমের ছেলে ফজল মিয়া, জাকির হোসেনের ছেলে আকরাম হোসেন এবং সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হুসেন আলীর ছেলে ছানোয়ার হোসেনকে আটক করে সখীপুর থানা পুলিশ। পরে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ২’শ টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী এ তথ্যটি নিশ্চিত করেছেন।
বাসাইলসংবাদ/একে




