
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনার তিনদিন পর চিকিৎসাধীন অবস্থায় আবদুর রাজ্জাক (৪২) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৬ টায় সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। রাজ্জাক উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে এবং লাঙ্গুলিয়া বাজারে ফটোকপির ব্যবসা করতেন।

জানা যায়, গত ৫ অক্টোবর সন্ধ্যায় মোটরসাইকেল যোগে টাঙ্গাইল থেকে বাড়ি ফেরার পথে বাসাইল বাসষ্ট্যান্ড পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে রাজ্জাক গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ওই রাতেই টাঙ্গাইলজেনারেল হাসপাতাল এবং পরবর্তীতে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন পর শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় তার মৃত্যু হয়।
ওই গ্রামের ব্যবসায়ী ফন্নু মিয়া বলেন, রাতে লাশ আসলে রবিবার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বাসাইলসংবাদ, ০৮ অক্টোবর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




