
নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে লার্ন মোর বাংলাদেশ গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম এটির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম রিপনসহ মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকার ও গ্রন্থাগারের উদ্যোক্তা সজীবুর রহমান খান।
বাসাইলসংবাদ/ ১৮ ডিসেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




