
বাসাইলসংবাদ: সোমবার, ০১জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নলেজ শেয়ারিং এন্ড ক্যারিয়ার এ্যাওয়ারনেস বিল্ডআপে বিভিন্ন বিষয়ে “ইউনাইটেড ইনটারন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্যারিয়ার বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ জুন বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সেমিনার চলে।
ড. মুহাম্মদ ওমর ফয়সালের সঞ্চালনায় ব্যাংক কর্মকর্তা লায়ন মো. সজীবুর রহমান খানের সভাপতিত্বে মূল বক্তব্য উপস্থাপন করেন ক্যারিয়ার বিশেষজ্ঞ মো মোশাররফ হোসেন, হেড অব এইচ.আর, আই.সি. ডি. ডি. আর,বি এবং প্রধান উপদেষ্টা, লার্ন মোর বাংলাদেশ।
এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ড. এফ. এ. সোবহানী অধ্যাপক, ইউনাইটেড ইনটারন্যাশনাল ইউনিভার্সিটি ড. মো. রুহুল আমীন, সহকারী অধ্যাপক, এশিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশ ও ভাইস প্রেসিডেন্ট, লার্ন মোর বাংলাদেশ। এছাড়া গবেষক ও কলামিস্ট কর্পোরেট প্রফেশনাল সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করেন।
বক্তারা ক্যারিয়ার বিষয়ক পরামর্শ দেন এবং লার্ন মোরের লার্নিং অ্যান্ড ট্রেনিং গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সুন্দর জীবন গঠনের বিষয়েও পর্যালোচনা করেন।
উল্লেখ্য, লার্ন মোর বাংলাদেশ একটি শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক প্রশিক্ষণ ও পরামর্শকারী প্রতিষ্ঠান। যা ২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে যাএা শুরু করে সুনামের সাথে কাজ করে যাচ্ছে।
বাসাইলসংবাদ/একেবি





