
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মসজিদ মিশনের পক্ষ থেকে যমুনা নদীর ভাঙনে ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২৫জনকে খাদ্যসামগ্রী ও নগদ সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার সকালে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া, ভালকুটিয়া, কষ্টাপাড়ায় ভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০জনকে নগদ ৫০০শ’ টাকাসহ খাদ্যসামগ্রী ও গাবসারা ইউনিয়নের চরচন্দনি এলাকায় বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, টাঙ্গাইল জেলার প্রধান উপদেষ্টা আহসান হাবীব মাসুদ এ সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন মসজিদ মিশনের জেলা সভাপতি মাওলানা আব্দুস সালাম, ভূঞাপুর উপজেলার উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- ৫কেজি করে চাল, ১কেজি ডাল, ১কেজি পিয়াজ, ১কেজি চিড়া, ১কেজি লবণ ও ১কেজি আলু।
বাসাইলসংবাদ/ ২৬ জুন, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




