
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ০২জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় মজনু মিয়া (৪৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুলাই) দুপুরের দিকে উপজেলার পুষ্টকামুড়ী চড়পাড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ (মঙ্গলবার) সকালে মোটরসাইকেলে করে মানিকগঞ্জে যাচ্ছিলেন মজনু। পথে উপজেলার পুষ্টকামুড়ী চড়পাড়া বাইপাস এলাকায় পৌঁছালে মালবাহী একটি ট্রাক মজনুকে বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোড়াই হাইওয়ে থানার এসআই আশরাফুল ইসলাম এতথ্যটি নিশ্চিত করে বলেন, ‘ট্রাকের চালক দ্রুত পালিয়ে গেছে। তবে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।’
বাসাইলসংবাদ/একেবি




