
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর ॥ টাঙ্গাইলের মির্জাপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৪ বছরে পদার্পণ উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে মির্জাপুর প্রেসক্লাবের অডিটোরিয়াম হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ যায়যায়দিন পত্রিকায় মির্জাপুর উপজেলা প্রতিনিধি হিসেবে সদ্য নিয়োগ পাওয়া শীলা আক্তার। বর্তমানে মির্জাপুরের সাংবাদিক সমাজে তিনিই একমাত্র নারী সাংবাদিক। নারী হয়ে উপজেলা পর্যায়ে সাংবাদিকতা করার বিরল সিদ্ধান্তের প্রতি প্রদ্ধা জানিয়ে তার ভূয়সী প্রসংশা করেন উপজেলা নির্বাহী মো. আবদুল মালেক। এসময় উপস্থিত ছিলেন মির্জাপুর কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর, সিনিয়র সাংবাদিক নিরঞ্জন পাল, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাবেক সভাপতি শামছুল ইসলাম শহিদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল মহসীন শিপন।
বাসাইলসংবাদ/একেবি




