
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি ও ব্যক্তি উদ্যোগে দুস্থ ও কর্মহীন ৮৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকেলে পৌরসভার অভ্যন্তরে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক। এরআগে দুপুরে মির্জাপুর পৌরসভার অভ্যন্তরে ৩৫০ পরিবারের কাছে ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন।

সরকারি উদ্যোগে খাদ্য সামগ্রী হিসেবে ৫শ’ পরিবারের কাছে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, আধা কেজি ডাল ও একটি করে সাবান প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক। এছাড়া যুবলীগ আহবায়ক শামীম আল মামুনের উদ্যোগে ৩৫০ পরিবারের কাছে ৫ কেজি করে চাল, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি তৈল, ১টি করে সাবান দেওয়া হয়।
সরকারি খাদ্য সামগ্রী বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান, মির্জাপুর পৌরসভার প্যানেল মেয়র চন্দনা দে প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা মোকাবেলায় গঠিত উপজেলা কমিটির সভাপতি মো. আবদুল মালেক বলেন, ‘আপাদত স্বল্প পরিসরে এই ত্রাণ দেওয়া হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে উপজেলার কর্মহীনদের মাঝে আরও ব্যাপকভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।
…বাসাইলসংবাদ/২৯ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




