
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ জুলাই) রাতে ভুঞাপুর পৌরসভার ৪নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এবং ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ।

ভূঞাপুর রেলস্টেশন চত্ত্বরে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান।
এসময় ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী উপস্থিত ছিল। এসময় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড জনসাধারনের মাঝে তুলে ধরেন বক্তারা।
পথসভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরন দত্ত, যুগ্ম সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাছেদ মন্ডল, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম আমিন, অজুর্না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা প্রমুখ।
বাসাইলসংবাদ, ১৬ জুলাই, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




