
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে সড়কের ওপর থেকে রক্তাক্ত অবস্থায় মালা আক্তার (২৬) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) গভীররাতে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার তাড়াই আঞ্চলিক সড়কের ওপর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মালা আক্তার উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা গ্রামের তারা খানের মেয়ে।
স্থানীয়রা জানান, গভীররাতে তাড়াই কবরস্থানের পাশে সড়কের ওপর রক্তাক্ত অবস্থায় পড়েছিল মালা। পরে পুলিশকে খবর দেয়া হলে ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়।
ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হক বলেন, খবর পেয়ে সড়কের ওপর থেকে রক্তাক্ত অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়। এরআগে মালা ঢাকায় তার আত্মীয়ের বাড়িতে থাকতো। কিন্তু বাড়ির কাউকে না জানিয়ে সে চলে আসে। কয়েক বছর আগে তার স্বামীর সাথে ছাড়াছাড়ি হয় বলে জেনেছি। কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়টি এখনও জানা যায়নি।
তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনীয় প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
বাসাইলসংবাদ, ১৯ অক্টোবর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




