
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ- II (এনএটিপি-২) এর AIF-3 ম্যাচিং গ্রান্ট উপ-প্রকল্পের আওতায় কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া মধ্যপাড়া এলাকায় এ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আহ্সানুল বাসার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- টাঙ্গাইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) ইসমাইল হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) বিএম রাশেদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা নাজনিন আক্তার, স্থানীয় ইউপি সদস্য কামরুল সিকদার, কলিয়া পুরুষ সিআইজি কৃষি (ফসল) সমবায় সমিতির সভাপতি আলী আকবর মিয়া, মুক্তিযোদ্ধা লাবু মিয়া, আনসার আলী প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি আহ্সানুল বাসার কলিয়া পুরুষ সিআইজি কৃষি (ফসল) সমবায় সমিতির সভাপতি আলী আকবর মিয়ার হাতে কৃষি উপকরণ তুলে দেন।
বাসাইলসংবাদ/ ০৫ নভেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




