
বাসাইলসংবাদ: শনিবার, ১৩ জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহেরের রোগ মুক্তি কামনায় বাসাইল উপজেলার কলিয়াতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার কলিয়াতে শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি ও কলিয়া শেখ রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি জুয়েল সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যেদের উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা তায়েজ উদ্দিন তাজু, উপজেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রুবেল খান মিঠু, কিতাব আলী, মোতাহার হোসেন, কাউলজানী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানিয়াত হোসেন লতিফ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে এমপির রোগ মুক্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন আলহাজ মাওলানা আফাজ উদ্দিন।
প্রসঙ্গত, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ জুন থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাসাইলসংবাদ/একেবি




