
বাসাইলসংবাদ: রোববার, ২৬ আগস্ট, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে বাসচাপায় আব্দুল বারেক মিয়া (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছে। রোববার (২৬ আগস্ট) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার বাঐখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল বারেক দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের বর্ণী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল বারেক বাঐখোলা এলাকায় রাস্তা পাড় হওয়ার সময় একটি বাস এসে তাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় সে একটি মোটরসাইকেল আরোহীর সামনে ছিটকে পড়ে। এসময় মোটরসাইকেল আরোহীসহ স্থানীয় লোকজন আহত অবস্থায় আব্দুল বারেককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বাসাইল থানার অফিসার ইন-চার্জ (ওসি) আনিচুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।
বাসাইলসংবাদ/একে




