
বাসাইলসংবাদ: শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল উপজেলার সুন্যা সম্মিলিত আলিম মাদ্রাসায় নূরানী শাখার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে শাখাটির উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ডা. আব্দুল মালেক, সুন্যা সম্মিলিত আলিম মাদ্রাসার প্রিন্সিপাল এসএম শরিফুল ইসলাম, বাসাইল প্রেসক্লাবের সহ-সভাপতি মাহমুদুল হাসান, সুন্যা বাজার জামে মসজিদের ইমাম নজরুল ইসলাম প্রমুখ।
বাসাইলসংবাদ/একে




