
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ‘মা ক্লিনিক এন্ড হসপিটাল’ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা রোডস্থ বাসাইল প্লাজার দ্বিতীয় তলায় হসপিটালটির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মা ক্লিনিক এন্ড হসপিটাল-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসাইল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক অনার্স এসোসিয়েশন এর সহ-সভাপতি কাজী বাহাদুল হক নিপু, সাংগঠনিক সম্পাদক জগলুল হায়দার হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রেজাউল করিম, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিঞা, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল হাশেম, ওহিদুল ইসলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া প্রমুখ। এসময় মা ক্লিনিক এন্ড হসপিটাল-এর পরিচালনা পর্ষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তি ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ, ২৩ এপ্রিল, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






