
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে মানসিক ভারসাম্যহীন এক ভিক্ষুক (২০)কে শ্লীলতাহানির ঘটনায় মামলা করা হয়েছে। রবিবার (২৩ মার্চ) সকালে মামুন নামের এক যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত মামুন (২৪) উপজেলার কাঞ্চনপুরের দক্ষিণ বাইদপাড়া এলাকার শফিকের ছেলে। এ ঘটনায় শনিবার রাতে আশিক খান নামের অপর এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। পরে ওই নারী আশিকের বিরুদ্ধে কোনও অভিযোগ না করায় পুলিশ তাকে ছেড়ে দেয়।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে মানসিক ভারসাম্যহীন এক নারী ভিক্ষা করার জন্য উপজেলার কাঞ্চনপুরের পূর্ব কাজিরাপাড়া এলাকায় যায়। ওই নারী ঝিনাই নদীর পাড়ে পৌঁছালে মামুন নামের এক যুবক জোরপূর্বক তাকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। এসময় আশিক নামের অপর এক যুবক মামুনের সঙ্গে ছিল। সেখানে ওই নারীকে মামুন শ্লীলতাহানির করার চেষ্টা করে। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে ওই নারীকে ফেলে তারা দুজনে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে, সন্ধায় আশিককে স্থানীয়রা ধরে গাছের সাথে বেঁধে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে ওই নারী থানায় দিয়ে মামুুনের বিরুদ্ধে অভিযোগ করে। আর আশিকের কোনও দোষ নেই বলে জানান। পরে পুলিশ আশিককে ছেড়ে দেয়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলে, ‘এ ঘটনায় মামুুনের বিরুদ্ধে যৌন-নিপীড়নের মামলা হয়েছে। আর আশিকের কোন দোষ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
বাসাইলসংবাদ, ২৩ মার্চ, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






