
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া ব্যক্তিদের মাঝে মীর রুবেল হোসাইন নামের এক ব্যাংক কর্মকর্তা ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে তিনি বাসাইল উপজেলার ডুমনীবাড়ী স্কুল মাঠে স্থানীয়দের মাধ্যমে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। মীর রুবেল হোসাইনের পক্ষে উপস্থিত থেকে বাসাইল উপজেলার সুন্যা সম্মিলিত আলীম মাদরাসার শিক্ষক মীর আবুল কালাম আজাদ, স্থানীয় শহিদুর রহমান, শেখ পনির, সাইফুল ইসলাম, সখীপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামের শাহআলম প্রমুখ এসময় খাদ্যসামগ্রী বিতরণ করেন।

বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের ডুমনীবাড়ী, বার্থা, কল্যাণপুর ও সখীপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামের অর্ধশত সিএনজি চালক, ভ্যান চালক ও অটোরিকশরা চালকদের মাঝে এসব খাদ্যসাগ্রী বিতরণ করেন।

উপহার সামগ্রী হিসেবে তিনি ১ কেজি পোলাও চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ২ প্যাকেট গুড়ো দুধ, ১ প্যাকেট সেমাই ও একটি সাবান দেওয়া হয়।

প্রসঙ্গত, মীর রুবেল হোসাইন আইএফআইসি ব্যাংক ঢাকার বনশ্রী শাখার ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত। এছাড়াও নূরানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ডুমনীবাড়ী দাওয়াতুল কোরআন নুরআনী হাফিজিয়া মাদরাসা ও এতিম খানার সভাপতি। তিনি বাসাইল উপজেলার কল্যাণপুর গ্রামের বাসিন্দা।
…বাসাইলসংবাদ/ ২১মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




