
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭জনকে জরিমানা করা হয়েছে। শনিবার (২৪ জুলাই) বিকেলে বাসুলিয়ায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো.মনজুর হোসেন। এ সময় ৭জনকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুর হোসেন বলেন, ‘মহামারী করোনাভাইরাস থেকে আমাদের মুক্তি পেতে হলে জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য বিধি মেনে চলা ও সরকারী নির্দেশনা পালন করতে হবে। কঠোর বিধিনিষেধ চলাকালিন সময় জরুরী প্রয়োজন ছাড়া কাউকে অযথা বাইরে বের না হওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। যারা বিধিনিষেধ অমান্য করবে তাদের আইনের আওতায় আনা হবে।’
বাসাইলসংবাদ/ ২৪ জুলাই, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




