
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে করোনাভাইরাস বা কোভিড-১৯ মহামারীতে বায়োসেফটি ও ব্যক্তিগত সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ০৯ জুন উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পশ্চিমপাড়া মাদ্রাসা বাজারে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মশালাটি পরিচালনা করা হয়।

কর্মশালাটির আয়োজন করে বাসাইল স্টুডেন্টস এসোসিয়েশন অব ঢাকা (বিএসএডি)। কর্মশালাটিতে ট্রেইনার হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট এর সাবেক শিক্ষার্থী
আতিকুর রহমান নাহিদ।
এ কর্মশালার সহযোগিতা করেছেন কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন ও কাঞ্চনপুর পশ্চিমপাড়ার তরুন সমাজের আইকন রকিব খান।
কর্মশালাটি উপস্থাপনা করেন বাসাইল আওয়ামী যুবলীগের সদস্য রাশেদ খান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএসএডির বর্তমান সভাপতি ঢাবি শিক্ষার্থী দাউদ খান প্রান্ত। অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন।
…বাসাইলসংবাদ/ ১১ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




