
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক এরফান উদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৯ মে) সকালে তার পক্ষে নিজ বাসা সংলগ্ন শুভেচ্ছা প্লাজা মার্কেটের সামনে দুইশ’ পরিবারের হাতে তার ভাই আজাহার মেহেমুদ ঈদ সামগ্রী’র প্যাকেট তুলে দেন। প্যাকেটে ৫ কেজি চাউল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি গুড়া দুধ, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ প্যাকেট সেমাই দেয়া হয়।

এসময় বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউসসহ অন্যারা উপস্থিত ছিলেন।
…বাসাইলসংবাদ/ ১৯ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




