
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণসামগ্রী পরিবহন শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়েছে। সোমবার (৩ মে) দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর হোসেন খাদ্য গুদাম থেকে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন।

চলমান লকডাউনের কারণে কর্মহীন হয়েপড়া ১৮৪জন পরিবহন শ্রমিকের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
বাসাইলসংবাদ/ ০৪ মে, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




