
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে নতুন করে ১৯ মাসের এক কন্যা শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার (৫ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান এ তথ্যটি জানিয়েছেন।

নতুন করে করোনায় আক্রান্ত ওই শিশু উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্যা হাটিবাড়ীর (গোপিবাড়ী) বাসিন্দা। শিশুটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিল। পরে তাকে বিকেলে বাড়িতে আনা হয়েছে। গত বছর শিশুটির দুই বছর বয়সী ভাই ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়।
ডা. ফিরোজুর রহমান বাসাইলসংবাদকে বলেন, ‘শিশুটি বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সেখানে তার নমুনা নেওয়া হয়। পরে আজ তার রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫জনে।
…বাসাইলসংবাদ/ ০৫ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




