
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে প্রশাসনের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ৩ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে বাসাইল বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত ১৪ মে উপজেলা প্রশাসন এ উপজেলার মার্কেট, শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়। এরপরও কিছু ব্যবসায়ী নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখে। পরে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বাসাইল বাজারে অভিযান চালায়। এসময় গৌতমের কাপড়ের দোকানে ৮ হাজার, গিয়াস উদ্দিনের গার্মেন্টসের দোকানে ৫ হাজার ও রাসেল পারভেজের কসমেটিক্সের দোকানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে সড়ক পরিবহণ আইনে উপজেলার বাঘিলের জুয়েল, সুন্যা গ্রামের স্বপন ও দেলদুয়ার উপজেলার সহেরাতুল গ্রামের জাকির হোসেনকে ৩শ’ টাকা করে জরিমানা করা হয়।
…বাসাইলসংবাদ/ ১৯ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




