
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার বাঘিল-ফুলবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে
এ ক্যাম্পের আয়োজন করা হয়। আয়োজিত ক্যাম্পে ঢাকা ও টাঙ্গাইল থেকে আসা একাধিক চিকিৎসক চার শতাধিক রোগিকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। এসময় চিকিৎসা নিতে আসা রোগিদের মাঝে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র প্রধান নির্বাহী মাছুদুজ্জামান রোমেল, যুগ্ম-সম্পাদক মল্লিকা পারভীন, কোষাধ্যক্ষ রাশেদা আক্তারসহ ঠিকানার একাধিক কর্মী এসময় সহযোগিতা করেন।
প্রসঙ্গত, ঠিকানা তার প্রতিষ্ঠাকাল থেকেই অসহায় ও দরিদ্র ব্যক্তিদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে।
বাসাইলসংবাদ, ২৬ ডিসেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার ক




