
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে চোর সন্দেহে চার মহিলাকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- আনজু বেগম (২৯), অনিতা (২০), আকলিমা (১৮), মনিকা (১৮)। তারা সকলেই জামালপুর জেলার ইসলামপুর উপজেলার হারগীললা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, বাসাইল বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজন মহিলার স্বর্ণালংকার, টাকা-পয়সা এবং মোবাইল চুরি হয়। অপরিচিত চার-পাঁচ জন মহিলার চলাফেরা সন্দেহজনক হলে স্থানীয়রা তাদেরকে আটক করে। এ সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে চুরির সাথে সম্পৃক্ত বলে স্বীকার করে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘আটককৃতরা প্রত্যেকেই পেশাদার চোর। তারা বিভিন্ন সময় হাসপাতাল, বাজার, বাসস্ট্যান্ড এবং জনগুরুত্বপূর্ণস্থানে চুরি করে থাকে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্ততি চলছে।’
বাসাইলসংবাদ/ ০৫ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




