
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে পাটের বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির মাধ্যমে প্রায় তিন হাজার কৃষকের মাঝে ১ কেজি করে পাটের বীজ উপজেলা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন প্রমুখ ।
বাসাইলসংবাদ, ২৩ মার্চ ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




