
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমানের কাছে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না ১৬ পিস পিপিই হস্তান্তর করেন। পিপিই ছাড়াও ১০০পিস হ্যান্ড স্যানিটাইজার দেয়া হয়।
…বাসাইলসংবাদ/২৮ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




