
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ইয়াবা ও গাঁজাসহ আনোয়ার (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ফুলকি ইউনিয়নের ময়থা গাছপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আনোয়ার ওই গ্রামের মৃত ফজল মিয়ার ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকদ্র্রব্য ইয়াবা ও গাঁজা ব্যবসা চালিয়ে আসছিল আনোয়ার। পরে তাকে আটকে অভিযান শুরু করে বাসাইল থানা পুলিশ। এক পর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বসতবাড়ি থেকে ৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়।
বাসাইল থানার এসআই ফরিদ আহমেদ এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের পর তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’
বাসাইলসংবাদ, ২৫ এপ্রিল, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






