
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় দিপু সুপার মার্কেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা সাইদুল ইসলাম দিপু, বাসাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহমুদুল হাসান, বাসাইল প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয়, ক্রীয়া সম্পাদক সাইফুল ইসলাম, অ্যাডভোকেট সাইদুর রহমান খোকন, ব্লাড ডোনেশন ক্লাবের সভাপতি শিশির সূত্রধর, সাধারণ সম্পাদক মো. ইউনুস প্রমুখ।

এসময় ব্লাড ডোনেশন ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যবৃন্দসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ, ২১ মার্চ, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






