
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল পৌরসভায় অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকালে বাসাইল পৌরসভার কার্যালয়ের সামনে থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র রাহাত হাসান টিপু।

পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩ হাজার ৮১টি পরিবারের মাঝে ১০ কেজি করে এ চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র সাজ্জাদ হোসেন আলাল, কাউন্সিলর নবীনুর রহমান খান, রফিকুল ইসলাম রিপন, রাসেল খানশূর, প্রিন্স মাহমুদ, আরিফুল ইসলামসহ অন্যান্য কাউন্সিলরবৃদ।
বাসাইলসংবাদ, ০৮ এপ্রিল, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন





