
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল-নাটিয়াপাড়া সড়কের বাসাইল দক্ষিণপাড়া এলাকায় মানুষের যাতায়াতের জন্য বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন-অর-রশিদ খান মানুষের দুর্ভোগ কমাতে বাঁশের সাঁকোটি নির্মাণ করেন। সাঁকোটি নির্মাণ করায় বাসাইল, মির্জাপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় ৩০টি এলাকার মানুষের বাসাইল সদরে পৌঁছাতে সড়ক পথে আবার যাতায়াত শুরু হলো।

এরআগে গত ১ অক্টোবর সেখানে বন্যার পানির প্রবল স্রোতে একটি কালভার্ট ভেঙে গিয়ে এসব এলাকার মানুষের যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই সাঁকোটি দিয়ে শুধু হেটে নয় বাইসাইকেল ও মোটরসাইকেল যাতায়াতের সুযোগও রয়েছে।
এদিকে ভেঙে যাওয়া স্থানে শুকনো মৌসুমে মাটি দিয়ে ভরাট হবে। ওই স্থানে ব্রিজ নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে এলজিইডি অফিস সূত্রে জানা গেছে।
বাসাইলসংবাদ/ ২৫ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




