
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) টাঙ্গাইল ইউনিটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ জুলাই) সকালে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে সমিতির টাঙ্গাইল জেলা ইউনিটের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান কেএম অলিউর রহমান বাবুল। বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি কাজী সামছুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের পরিচালক মোমেন সরকার, রেজাউল করিম, হাফিজুর রহমান খান, আজিজুর রহমান, আল মুজাহিদ হোসেন তুষার, শহীদুর রহমান, আব্দুল হেকিম, সাবেক উপদেষ্টা মোরশেদা বেগম লাকী, নির্বাহী সচিব রিয়াজ উদ্দিন আহমেদ প্রমুখ।
সভায় ২০১৮-২০২২ এর অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব, সমিতির সার্বিক বিষয় ও সমিতির নির্বাচন নিয়ে আলোচনা করা হয়। এসময় জেলার সকল উপজেলার সার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ০২ জুলাই, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




