
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসিন্দা আব্দুর রউফ নামের এক ব্যক্তি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অনলাইনে একটি আবেদন করেন। পরবর্তীতে আব্দুর রউফ তার পুলিশ ক্লিয়ারেন্স গ্রহনের জন্য দালাল চক্রের সাথে যোগাযোগ করেন। এই বিষয়ে আব্দুর রউফ তথ্য প্রদান করে জানান সে এক ব্যক্তিকে ১২ হাজার টাকা প্রদানের মাধ্যমে তার এই পুলিশ ক্লিয়ারেন্স পেয়েছেন। বিষয়টি নিয়ে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেন। পুলিশ সুপার-এর দিক নির্দেশনায় ডিবি (দক্ষিণ) এর বিশেষ টিম অভিযান পরিচালনা করে দালাল চক্রের মূলহতা টাঙ্গাইল সদর উপজেলার সাকরাইল গ্রামের মৃত কাবেল মিয়ার ছেলে আসাদুজ্জামান ফরিদ (২৫) গ্রেফতার করে। উক্ত আর্থিক লেনদেনের বিষয়ে তদন্তকারী কর্মকর্তা/জেলা পুলিশের কোন সদস্যের যোগসাজস পাওয়া যায়নি। পুলিশ ক্লিয়ারেন্সটির সমস্ত কার্যক্রম গতানুগতিক নিয়মে সম্পূর্ণ হয়েছে। মিথ্যা আশ^াসের মাধ্যমে উক্ত দালাল পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার কথা বলে ৭,০০০/-টাকা গ্রহন করেছিল মর্মে স্বীকার করে। উক্ত দালালের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। দালালচক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের বিষয়ে বিশেষ পুলিশি অভিযান অব্যাহত আছে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ডিবি পুলিশ বিষয়টি জানান।

…বাসাইলসংবাদ/২০ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




