
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বুধবার (২৯ জুলাই) ভোরে ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। টাঙ্গাইলের র্যাব-১২ ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি-৩) এর কোম্পানী কমান্ডার মো. রওশন আলী এ তথ্যটি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি দক্ষিণপাড়া গ্রামের মৃত জাফর আলী শেখের ছেলে ইমাম হোসেন (৫০), কালিহাতী উপজেলার ভল্লববাড়ী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মুক্তার হোসেন (২৮) ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার গোয়াচনগর গ্রামের রুস্তম আলীর ছেলে কাউছার মিয়া (২৮)।
মো. রওশন আলী বলেন, ‘গোপন তথ্যের ভিক্তিতে ভূঞাপুরের সিরাজকান্দি বাজারে অভিযান চালানো হয়। এসময় ২০ কেজি গাঁজা, ৪টি মোবাইল ও ৭টি সিমকার্ডসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রির কথা স্বীকার করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
…বাসাইলসংবাদ/ ২৯ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




