
নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে জেলা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. আতাউল গনি। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া।

ডা. মিনহাজ উদ্দিন মিয়া বলেন, জেলায় ৫ থেকে ১১ বছর বয়সী ৪ লাখ ৪৯ হাজার ৯২৯ জন শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা হাতে নেয়া হয়েছে।
আগামী ১৩ কর্ম দিবসের মধ্যে এ টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি বলেন, শিশুদের টিকা দেয়ার বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।
বাসাইলসংবাদ, ১১ অক্টোবর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




