
নিজস্ব প্রতিবেদক : বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট অরগানাইজেশন অব দি রুরাল পুয়র-ডরপ-এর উদ্যোগে যুব প্রতিনিধিদের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত খসড়া করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের হল রুমে ৩০জন যুবদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় ডরপ-এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদা ইয়াসমিন।
এতে বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমন্টে অর্গানাইজেশন অব দ্য রুরাল পূওর (ডরপ) এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর রুবিনা ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডরপ টাঙ্গাইল জেলার ফ্যাসিলেটেটর জাহাঙ্গীর আলম।
বাসাইলসংবাদ, ০১ সেপ্টেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




