
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বাসচাপায় কাজী ওয়াজেদ (৪৫) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রবিবার (২৬ জুলাই) বিকেলে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিক্রমহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

কাজী ওয়াজেদ ডিএমপির ওয়ারী জোনে টিএসআই পদে কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাসিন্দা।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, ঢাকা থেকে একটি মোটরসাইকেল (টাঙ্গাইল-হ-০২-০৫৯৯) যোগে কাজী ওয়াজেদ তার গ্রামের বাড়ি ঘাটাইলে ফিরছিলেন। এসময় মহাসড়কের বিক্রমহাটি নামকস্থানে অপরদিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সাভিস স্টেশনের একটি টিম নিহত ব্যক্তিকে উদ্ধার করে এলেঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মোশারফ হোসেন বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তার পরিবারকে অবগত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
…বাসাইলসংবাদ/ ২৬ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




