
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে গণঅধিকার পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের ফুড গার্ডেন রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক জহিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির সভাপতি মাইদুল ইসলাম শিশির, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক শাকিল উজ্জামান, জেলা নাগরিক ঐক্যের আহবায়ক অ্যাডভোকেট বজলুর রহমান, জেএসডির সভাপতি মতিউর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলার ভারপ্রাপ্ত সভাপতি মওলানা আকরাম হোসেন, জেলা ব্যবসায়ী ঐক্য জোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাভলু, ন্যাপ ভাসানীর যুগ্ম মহাসচিব আলাউদ্দিনসহ অন্যরা। এছাড়াও জেলা গণ, ছাত্র, যুব, শ্রমিক ও পেশাজীবী অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মাহবুবুর রহমান রাসেল।
বাসাইলসংবাদ, ২০ এপ্রিল, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




