
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮:

ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎ বাষিকী ও জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৫ আগষ্ট) মাদ্রাসায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বির্তক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন টাঙ্গাইল-৩ ঘাটাইলের সংসদ সদস্য আমানুর রহমান খান রানার একান্ত সচিব ও টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক আসিফ সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন খান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সুলতান মাহমুদ, দিগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান জনি ও সাধারন সম্পাদক ফারুক মিয়া প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ ফয়েজ উল্লাহ সিদ্দিকী।
আলোচনা সভায় বক্তারা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোকপাত করেন।
বাসাইলসংবাদ/একে




