
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের কাছড়া হাফিজিয়া মাদ্রাসা কমিটি ও বিশ্ববিদ্যায়ল ছাত্র কল্যাণ সংগঠনের উদ্যোগে ১শত ৫০জন কর্মহীন পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দিগড় ইউনিয়নের কাছড়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ ঈদ উপহার প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমানুর রহমান খান রানা, দিগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন খান, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ, দিগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান জনি, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, কাছড়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি রেজাউল করিম খান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।
…বাসাইলসংবাদ/ ২২মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




