
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ডের সরাবাড়ী চৌরাস্তা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

এ মানববন্ধনে নেতৃত্ব দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম শহিদ।
এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নুরুল ইসলাম মেম্বার, বাংলাদেশ বঙ্গবন্ধু ফাউন্ডেশন-এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য রাসেল রানা, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম, ইমরান হোসেনসহ বীরমুক্তিযুদ্ধাবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, গত ১৪ আগস্ট সকালে সরাবাড়ী এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা উদ্দেশ্যমূলকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে গোবর লাগিয়ে অবমাননা করে । এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শান্তির দাবি জানান তারা ।
…বাসাইলসংবাদ/ ১৭ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




