
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ১০২ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (০৮ মার্চ) বিকেলে উপজেলার হেমনগর বাজারে লিটন ও মোশারফ নামের দুই ব্যবসায়ীর গোডাউন থেকে চালগুলো জব্দ করা হয়। এসময় ঘটনাস্থলে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা পালিয়ে যায়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা জানান, গোপন তথ্যের ভিত্তিতে হেমনগর বাজারে দুই চাল ব্যবসায়ীর গোডাউনে অভিযান চালিয়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজির ১০২ টবস্তা চাল জব্দ করা হয়। এতে চাল ব্যবসায়ী লিটনের গোডাউন থেকে ৭৪ বস্তা এবং অপর ব্যবসায়ী মোশারফের গোডাউন থেকে ২৮ বস্তা চাল জব্দ করা হয়। এঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের প্রস্তুতি চলছে। চালগুলো কোন ডিলারের বিষয়টি জানা যায়নি। তবে উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।
বাসাইলসংবাদ/ ০৮ মার্চ, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




