
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে তৃতীয় শ্রেণীর এক ছাত্রী (৯) কে ধ র্ষণের অভিযোগে শহিদুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মালতি গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত শহিদুল ইসলাম একই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।
মামলা ও শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, ওই শিশুটি বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে খেলা করছিল। বাড়িতে অন্যান্যরা না থাকার সুযোগে প্রতিবেশী শহিদুল ইসলাম তাকে জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধ র্ষণ করে। এসময় মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। এঘটনায় ওই রাতেই অভিযুক্ত শহিদুলকে গ্রেফতার করে পুলিশ। পরে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে শিশুটির মা বাদি হয়ে মামলা দায়ের করে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন বলেন, ‘অভিযুক্ত শহিদুল ইসলামকে রাতেই গ্রেফতার করা হয়েছে। এঘটনায় শুক্রবার সকালে শিশুটির মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতকে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।’




