
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক চাপায় ইমতিয়াজ আহমেদ সিহাব (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে উপজেলা সদরের বন বিভাগের সামনে এ ঘটনা ঘটে। নিহত সিহাব কালিহাতী পৌরসভার সালেংকা গ্রামের সাহাদাৎ হোসেনের ছেলে।

কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) সেকান্দর আলী বলেন, ‘দুপুরের দিকে সিহাব মোটরসাইকেল নিয়ে কালিহাতী থেকে এলেঙ্গার দিকে আসছিলো। এসময় বন বিভাগের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিহাব মারা যায়। এঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
…বাসাইলসংবাদ/ ২৭ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




