
নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে সকল শহীদদের স্মরণে বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ আগস্ট) বিকেলে কাউলজানী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ।

কাউলজানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন-অর-রশিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান হিটু, আওয়ামী লীগ নেতা শাহাদত হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কাউলজানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ রুবেল খান মিঠু।
বাসাইলসংবাদ, ০১ সেপ্টেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




