
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলহাজ রুবেল খান মিঠুর বাবা মরহুম আব্দুল বারেক খান শ্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মে) কাউলজানী ইউনিয়নের ৮টি মসজিদ ও মহিষখালী আওয়ামী লীগের কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

আব্দুল জলিল বাঙ্গালীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম হিটু, কাউলজানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল গনি হাবিব, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম মিয়া,

যুবলীগ নেতা সাদেক হোসেন রনি, কাউলজানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
বাসাইলসংবাদ/ ১১ মে, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




