
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে নজরুল ইসলাম মাস্টারকে সভাপতি ও আলহাজ রুবেল খান মিঠুকে সাধারণ সম্পাদকের দাঁয়িত্ব দেওয়া হয়। রবিবার (৩১ জুলাই) বিকেলে কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

কাউলজানী ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বিদায়ী সভাপতি হাবিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউজ। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা রাজিক।
বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল হক, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত সিকদার, বাসাইল-সখীপুরের সাবেক সংসদ সদস্য ও সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে আজাদ খানশুর, সহ-সভাপতি আবু হানিফ মিয়া, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আতাউল গনি হাবিবসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে চারজন সভাপতি ও সাত জন সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন। এদের মধ্যে নজরুল ইসলাম মাস্টারকে সভাপতি ও আলহাজ রুবেল খান মিঠুকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
এদিকে, সম্মেলন শেষে ফেরার সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু হানিফ মিয়ার ওপর আওয়ামী লীগ নেতা আনিস ভেন্ডারের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। এরপর সোমবার সকালে আবু হানিফের পক্ষের লোকজন কলিয়া উত্তরপাড়া সুন্যার মোড় এবং বার্থার মোড়ে গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখে।
বাসাইলসংবাদ/ ০২ আগস্ট, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




