
নিজস্ব প্রতিবেদক : করোনা আক্রান্ত এক ব্যক্তি ঢাকা থেকে পালিয়ে টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা দক্ষিণ পাড়ায় তার নিজ বাড়িতে এসেছে। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে তিনি বাড়িতে আসে।

জানা যায়, ওই ব্যক্তি ঢাকার এসপিআরসি হাসপাতালে ওয়ার্ডবয় হিসেবে কর্মরত রয়েছে। সেখানে নমুনা দিয়ে করোনা পজিটিভ হওয়ায় ওইদিন তিনি উত্তরবঙ্গগামী একটি পিকআপে ভোরে নাটিয়াপাড়া আসে। নাটিয়াপাড়া থেকে অটোরিকশাযোগে তার নিজ বাড়িতে আসে। শুক্রবার (১৫ মে) সকালে খবর পেয়ে উপজেলা প্রশাসন পালিয়ে আসা ব্যক্তি ও অটোরিকশার চালকের বাড়িটি লকডাউন করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান বলেন, ‘ওই ব্যক্তির কোন উপসর্গ না থাকায় তাকে বাড়িতেই আলাদাভাবে রাখা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহান স্বপ্না বলেন, ‘খবর পেয়ে দুইজনের বাড়ি লকডাউন করা হয়েছে।’
…বাসাইলসংবাদ/ ১৬ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




