
বাসাইলসংবাদ: সোমবার, ০২ সেপ্টেম্বর, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়ায় (চাপড়া বিল) মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিয়া স্মৃতি সংসদের আয়োজনে আজ সোমবার (২ সেপ্টেম্বর) নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটা থেকে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হবে।
বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলামের সভাপতিত্বে নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের। দ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। নৌকা বাইচ কমিটির সদস্য সচিব সোহানুর রহমান সোহেল এ তথ্যটি জানান।
ইতোমধ্যেই বাসুলিয়ায় বেশ কয়েকটি নৌকা নিয়ে হাজির হয়েছেন প্রতিযোগিরা।
বাসাইলসংবাদ/একেবি




